বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : খবর থেকে তিনি দূরে সরে থাকতে পেরেন না, নাকি খবর তাঁর পিছু ছাড়ে না বলা খুবই শক্ত। তাই এবার কিছু না করেও খবরের শিরোনামে রাখি সাওয়ান্ত। অভিনেত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় পরিচালকে চরমারা কান্ডে আবার খবরে ফিরলেন রাখি। তবে এই থাপ্পরটি রাখি নন মেরেছেন তাঁর বান্ধবী মনীষা কুমারী।
বৃহস্পতিবার মুম্বইয়ে এই ঘটনাটি ঘটেছে। ‘মুম্বই কেন ডান্স শালা’ নামের এক ছোট বাজেটের সিনেমার মিউজিক রিলিজের সময়ে ছবির পরিচালক ও রাখী সওয়ন্ত মঞ্চে ছিলেন। সেখানে মঞ্চে উঠে পরিচালক সচিন্দ্র শর্মাকে সপাটে থাপ্পড় মারেন অভিযোগকারিণী মনীষা কুমারী। তাঁর অভিযোগ, পরিচালক প্রথমে তাঁকে কুপ্রস্তাব দেন। কুপ্রস্তাব না মানায় মারধরও করা হয় বলে অভিযোগ। তারই শিক্ষা দিতে এই থাপ্পড় বলে জানান তিনি।
অভিযোগকারিণীকে নিজের বন্ধু বলে দাবি করেছেন রাখি সওয়ন্তের। মনীষার অভিযোগকে সমর্থন জানিয়ে পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগও জানিয়েছেন রাখি। মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি পরিচালক সচিন্দ্র শর্মার পরিবারের। তারাও থানায় অভিযোগকারিণীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানিয়েছে।
– কলকাতা
