Skip to content

বুদ্ধিজীবীদের স্মরণে সর্বস্তরের মানুষ

স্টাফ রিপোর্টার ॥ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে রায়েরবাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকাল থেকেই সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।
রোববার সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠান স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। কুয়াশাচ্ছন্ন সকালে লাল সবুজের পতাকা ও বাহারি সব ফুল হাতে তারা শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
এখন পর্যন্ত রায়েরবাজার স্মৃতিসৌধে যারা শ্রদ্ধা নিবেদন করেছে তাদের মধ্যে রয়েছে- লালমাটিয়া মহিলা বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট ধানমণ্ডি ইউনূস হাইস্কুল, গ্রাফিক্স আর্ট ইনিস্টিটিউট, ফিরোজাবাহার আইডিয়াল কলেজ, বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদ, ডক্টর অবে হেলথ অ্যান্ড এনভাইরনমেন্ট, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় লাভের মাত্র দুইদিন আগে হানাদার বাহিনী ও তাদের স্থানীয় দোসররা বাংলাদেশকে মেধা, শিক্ষা ও সংস্কৃতি শূন্য করতে শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীদের হত্যা করে। তাদের অনেকের লাশ মিরপুর ও রায়ের বাজারে পাওয়া গিয়েছিল। বাকিরা আজও নিখোঁজ রয়ে গেছেন। সেই সব বুদ্ধিজীবীর প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিবছর ১৪ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫