Skip to content

তাজমহল ও আগ্রা ফোর্ট পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা : মোগল সম্রাট শাহজাহানের স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শনস্বরূপ নির্মিত ঐতিহাসিক তাজমহল পরিদর্শন করেছেন ভারত সফররত রাষ্ট্রপতি আবদুল হামিদ। স্থাপনাটি এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। সপ্তদশ শতকে নির্মিত অমর প্রেমের স্মৃতিস্তম্ভে প্রায় ৩০ মিনিট অবস্থান করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারতে ছয় দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে গতকাল শনিবার আগ্রা পৌঁছেছেন। রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট সকাল ১১টা ৫০ মিনিটে আগ্রার উদ্দেশে নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করে। দুপুর ১টায় তিনি আগ্রা খেরিয়া বিমানবাহিনীর বিমানবন্দরে অবতরণ করে। আগ্রার বিভাগীয় কমিশনার এবং অন্য সরকারি কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। পরে রাষ্ট্রপতিকে ওবেরিও আমরভিলাসে নিয়ে যাওয়া হয়। আগ্রা সফরকালে রাষ্ট্রপতি এখানেই অবস্থান করবেন। তাজমহল পরিদর্শনকালে ভারতের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাজমহল সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পরে রাষ্ট্রপতি তাজমহলের পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন। এরপর তিনি মোগল যুগের অন্যতম স্থাপত্য সৌন্দর্য আগ্রা ফোর্ট পরিদর্শন করেন। এ ছাড়া রাষ্ট্রপতি আবদুল হামিদ সেখানে ফতেপুর সিকরি পরিদর্শন করবেন। আগামীকাল সোমবার সকালে তিনি জয়পুরের উদ্দেশে আগ্রা ত্যাগ করবেন। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আমন্ত্রণে গত ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতি ভারত সফরে যান।
সূত্র : বাসস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫