Skip to content

লোডশেডিং দিয়ে কৃষিকাজে সেচ সুবিধা দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি ॥ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, “কৃষকদের উন্নয়নে বর্তমান সরকার দেশকে অন্ধকারে রেখে লোডশেডিং দিয়ে কৃষকদের কৃষি কাজে সেচ সুবিধা করে দিচ্ছে। ১০ টাকায় কৃষকরা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এসব সুবিধা দেয়ায় কৃষকরা মাথা তুলে দাঁড়াতে পারছে।”

শনিবার সকাল ১১ টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্বরে ঝালকাঠিতে কৃষকদের মাঝে শীত বস্ত্র ও পাওয়ারটিলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা ফেরদৈাসের সভাপত্বিতে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান , জেলা কৃষক লীগ সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান রসুল, কৃষি বিভাগের কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী উপজেলার প্রায় ৫০০ গরীব মানুষকে কম্বল ও ১৫ জন কৃষকের মধ্যে পাওয়ার টিলার বিতরণ করেন।

আইএপিপি প্রকল্পের অধীনে কৃষক মাঠ স্কুলের কৃষকদের মাঝে এ পাওয়ার টিলার দেয়া হয় । এরপর মন্ত্রী ঝালকাঠির সদর উপজেলার গাভা রাম চন্দ্রপুর ও ধানসিড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫