Skip to content

সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বেতন ১ লাখ টাকা, সর্বনিম্ন ৮২০০

স্টাফ রিপোর্টার ॥ সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বেতন একলাখ টাকা করার সুপারিশ করে বহুল প্রতিক্ষীত জাতীয় পে-কমিশনের প্রতিবেদন পেশ করা হয়েছে। সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন বেতন আট হাজার ২শ টাকা।

রোববার সকাল ৯টায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে রিপোর্ট তুলে দেন কমিশনের চেয়ারম্যান ও সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। সবকিছু ঠিকঠাক থাকলে কমিশনের প্রস্তাব আগামী বছরের ১ জুলাই থেকে বাস্তবায়ন করা হবে।

পে-কমিশনের প্রতিবেদনে অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিবের বেতন একলাখ টাকা এবং সিনিয়র সচিবের বেতন হবে ৮৮ হাজার টাকা। এছাড়া সাধারণ কর্মচারী থেকে সচিব পর্যন্ত সর্বোচ্চ বেতন ৮০ হাজার আর সর্বনিম্ন ৮২০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। সবমিলিয়ে ব্যয় হবে ৬০ হাজার কোটি টাকা। যারা অতিরিক্ত দায়িত্ব পালন করবেন তারা প্রতি মাসে মূল বেতনের সঙ্গে অতিরিক্ত আরো ৪ হাজার টাকা পাবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫