বিনোদন ডেস্ক ॥ ১৯ ডিসেম্বর মুক্তি পেয়েছে আমির খান অভিনীত ‘পিকে’। মুক্তির আগেই মুভিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল। মুক্তির পর সেই উত্তেজনা আরো বেড়ে গেছে। মুভিটিতে ১০ হাজার পান চিবানো থেকে শুরু করে অনেক তথ্যই ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। তবে এতে একটি অতিথি চরিত্রে যে রনবীর কাপুর অভিনয় করেছেন তা গোপন রাখা হয়েছিল। মুভিটি মুক্তির পরই তা জানা গেলো। খবর ইন্ডিয়া টুডে’র
‘পিকে’ মুভিটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানী। এতে মিস্টার পারফেকশনিস্ট আমির খান ছাড়াও অভিনয় করেছেন আনুষ্কা শর্মা, সুশান্ত সিং রাজপুত ও সঞ্জয় দত্ত। অতিথি চরিত্র হলেও মুভিটিতে রনবীরের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। পিকের একটি গানে দেখা যায় রনবীরকে।
‘পিকে’তে অতিথি চরিত্রে রনবীর!
আপডেট :December 21, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
