বিনোদন ডেস্ক ॥
ঢাকা: সালমান খানের মুখে এতদিন একটি কথায় শোনা গেছে। সেটা হচ্ছে ‘বিয়ে করার কোনো ইচ্ছেই আমার নেই। এমনকি প্রেমিকা পাওয়ার আগ্রহও কাজ করে না আমার ভেতর। একাকী জীবনকে অনেক বেশি উপভোগ করছি। আমি ৩০ বছর আগেই প্রাপ্তবয়স্ক হয়েছি।’
কিছুদিন আগ পর্যন্ত প্রেম ও বিয়ে নিয়ে এমন মন্তব্যই করেছেন ‘বিগহার্ট লাভারবয়’ বলিউডের অভিনেতা সালমান খান। তবে এবার কথার ব্যতিক্রম হচ্ছে। ২০১৫ সালে বিয়েটা সেরে ফেলতে চান তিনি। কয়েকদিন আগে নিজের মনের ইচ্ছে এভাবেই প্রকাশ করেছেন সালমান।
কারণ, বহু ঝগড়া, অশান্তির শেষে মিলন হচ্ছে বলিউডের তিন খানের। সিনেমাপ্রেমীরা মুখিয়ে আছেন সালমান, আমির ও শাহরুখকে একসাথে এক পর্দায় দেখার জন্য। ইতিমধ্যে শাহরুখ ও আমির খান এক ছবিতে কাজ করা নিয়ে বেশ উৎসাহ দেখিয়েছেন।
অন্যদিকে ‘আগামী বছর তিন খান একসঙ্গে কাজ করবেন কিনা?’ এমন প্রশ্নের জবাবে সালমান খান জানিয়েছেন, ‘২০১৫ সালে আমি তিন খানকে নিয়ে একই ছবিতে কাজ করতে যাবার আগে বিয়েটা সেরে ফেলতে চাই।’ তার মানে বলিউডের এই তারকা নিজের বিয়ের তারিখ ঠিক করে ফেলেছেন।
অবশ্য বোনের বিয়ের সময় রোমানিয়ান সুন্দরী লুলিয়াকে নিজের গার্লফ্রেন্ড বলে পরিচয় দেন সালমান খান। তাহলে কি লুলিয়ার সঙ্গেই গাটছড়া বাঁধতে চলছে সালমান খান? এবার তা দেখার পালা।
সালমানের বিয়ের ঘোষণা, পাত্রী কি লুলিয়া!
আপডেট :December 21, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
