Skip to content

লটারিতে সানি লিওনের সঙ্গ পেলেন ১০০ পুরুষ

বিনোদন ডেস্ক ॥ একটি সুগন্ধী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের তিন মাসব্যাপী প্রতিযোগিতা শেষে সম্প্রতি ১০০ পুরুষকে নির্বাচিত করা হয়েছে সানি লিওনের সঙ্গ পাবার জন্য। তারা তাদের এ প্রিয় অভিনেত্রীর সঙ্গে কিছু সময় কাটাতে পারবেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

ভারতীয় ম্যানকাইন্ড ফার্মার অ্যাডিকশন ডিও প্রতিযোগিতায় অনলাইন কনটেস্ট চলে প্রায় তিন মাসব্যাপী। তাদের দুটি ডিওডোরেন্ট গ্রিস ও ব্রাজিলের পক্ষ থেকে জানানো হয়, ১০০ জন সৌভাগ্যবান বিজয়ী পাবেন তাদের প্রিয় নায়িকা সানি লিওনের সঙ্গে ডিনার, যোগাযোগ ও তার সম্বন্ধে জেনে নেওয়ার সুযোগ।
প্রতিযোগিতা শুরু হয় হয় এ বছরের ১ জুলাই এবং শেষ হয় ১ অক্টোবর তারিখে। স্ক্রাচ অ্যান্ড উইন পদ্ধতিতে প্রতিদিনের বিজয়ীদের তালিকা প্রতিষ্ঠানটি ফেসবুকে তুলে দেয়।
প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে হবে দ্য অর্কিড হোটেলে শনিবার। সে অনুষ্ঠানেই সানি লিওন প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গ দেবেন এবং তাদের সঙ্গে ছবির জন্য পোজ দেবেন।
এ প্রসঙ্গে সানি বলেন, তিনি প্রতিযোগিতার বিষয়ে খুবই আগ্রহী ছিলেন। এখন তিনি বিজয়ী ‘হ্যান্ডসাম,’ ‘তরুণ’ ও ‘আত্মবিশ্বাসী’ মানুষদের সঙ্গে সময় কাটাতে মুখিয়ে আছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫