Skip to content

গাজীপুরে খালেদার জনসভাস্থলে গুলি ও ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরে অনুষ্ঠেয় খালেদা জিয়ার জনসভাস্থলে গুলি ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে ব্যানার ফেস্টুনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনার প্রতিবাদে মিছিলের চেষ্টা করে ২০ দলীয় জোট।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। উভয়পক্ষ ঘটনাস্থলে অবস্থান নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান বলেন, ভাওয়াল বদরে আলম কলেজের মাঠ দখল করে সভা করার প্রস্তুতি নিতে গিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ব্যাপারে গাজীপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন বলেছেন, ২০ দলীয় জোটের লোকজন এ পরিস্থিতি সৃষ্টি করে আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করছেন।
গাজীপুর জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন তালুকদার জানান, ছাত্রলীগের একটি গ্রুপ মোটরসাইকেল মিছিল করে জনসভাস্থলে টানানো সব প্রচার সামগ্রী ছিঁড়ে ফেলে আগুন ধরিয়ে দেয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫