বিনোদন ডেস্ক ॥ খ্রিস্টানদের সবচয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন বা ক্রিসমাস। এ উৎসবের অন্যতম এক চরিত্র বা আকর্ষণ সান্তা ক্লজ। বিশেষ করে শিশুদের কাছে সান্তা ক্লজ চরিত্রটি বেশ জনপ্রিয়। বড়দিনের ঠিক আগের রাতে শিশুদের জন্য উপহারের ডালি নিয়ে আসেন সান্তা ক্লজ। ছোটরা তো বটেই, বড়রাও সান্তাকে ঘিরে ভিড় করে থাকেন।
এবার সান্তা ক্লজ হিসেবে হাজির হচ্ছেন বলিউড হট সানি লিওন। একটি টিভি চ্যানেল বড়দিনের আগের রাতে সান্তা হয়ে হাজির হবেন তিনি। আজ ২৪ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ভারতের গ্ল্যামার এবং বিনোদন চ্যানেল জুমএক্সক্লুসিভে সানির এই শোটি প্রচার হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে শোটির ২৫ সেকেন্ডের একটি ভিডিও টিজার প্রকাশ করা হয়েছে।
ওই টিজারে লাল পোশাকে সানিকে চরম যৌনাবেদনের ভঙ্গিমায় দেখা যায়। বড়দিনের সান্তা ক্লজের মতো তার হাতে লাল রংয়ের একটি বাক্সে বড়দিনের উপহার। বড়দিনে সানি তার ভক্তদের জন্য কী উপহার নিয়ে আসছেন তা দেখার অপেক্ষায় ভক্তরা।
সেক্সি ‘সান্তা ক্লজ’ সানি!
আপডেট :December 24, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
