Skip to content

ক্রিসমাসে জোলিকে রেখে রান্নাঘরে ব্যস্ত থাকবেন পিট!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : ক্রিসমাসের ডিনার তৈরির ভার ব্র্যাড পিটের ওপর চাপিয়ে দিলেন অ্যাঞ্জেলিনা জোলি। কারণ তার রান্না করার ধৈর্য একেবারেই নেই। তার ওপর ছয়-ছয়টা সন্তানের ক্রিসমাসের নানা আবদার শেষ করতেই ব্যস্ত থাকতে হবে ৩৯ বছর বয়সী এই অভিনেত্রীকে। তাই এবার রান্নার জন্যে রসুই ঘরে দেখা যেতে পারে ‘ট্রয়’ এর অ্যাকিলিসকে।
গুড মর্নিং ব্রিটেন-কে জোলি জানান, আমার বাড়ির কেউ চান না যে আমি ক্রিসমাসের সময় রান্না করি। এসব কাজ আমি শুরু করি ঠিকই, কিন্তু পরমুহূর্তে গুলিয়ে ফেলি। এর চেয়ে ওইদিন আমি বাচ্চাদের সঙ্গে সময় কাটাব আর সময় পেয়ে পড়বো। তবে পিটের এ বিষয়ে ধৈর্য আছে। তাই এ ভারটা তার ওপর দিয়েছি।
জোলি-পিট আর যাই করেন, ছয় ছেলে-মেয়ের সময়টা যেন দারুণ কাটে, তার জন্যে যা করার তাই করবেন তারা।
জোলি আরো জানান, এ জন্যে আমরা অনেক ঘুরেছি। মোটামুটি বুঝে গেছি এখন কি করতে হবে। তবে অতিরিক্ত কিছু করে সময়টা নষ্ট করে দেবো না।
সূত্র : হিন্দুস্তান টাইমস

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫