কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি॥
কাপাসিয়া উপজেলা ছাত্র দলের ১০১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। হুমায়ূন কবির সরকারকে সভাপতি, জুনায়েদ হোসেন লিয়নকে সাধারণ সম্পাদক ও ইমরান হোসেন শিশিরকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদী নতুন এ কমিটি ঘোষণা করা হয়েছে। হুমায়ূন কবির সরকারের সভাপতিত্বে ২০ ডিসেম্বর ২১ ডিসেম্বর বিকালে অনুষ্ঠিত ছাত্রদলের এক সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই কমিটি ঘোষণা করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হান্নান শাহ্ পুত্র বিএনপি নেতা শাহ্ রিয়াজুল হান্নান, উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, উপজেলা যুবদলের সভাপতি হোসেন সারোয়ার, সাধারণ সম্পাদক ফরিদুল আলম বুলু প্রমূখ।
কবির সভাপতি লিয়ন সম্পাদক শিশির সাংগঠনিক ॥ কাপাসিয়া উপজেলা ছাত্র দলের কমিটি ঘোষণা
আপডেট :December 24, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
