Skip to content

ছাত্রদল ঠেকাতে প্রস্তুত ঢাবি ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ২০ দলীয় জোটের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের তৎপরতা ঠেকাতে প্রস্তুত আছে ছাত্রলীগ।
সোমবার সকাল থেকে বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে এসে জড়ো হন। সেখানে উপস্থিত রয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মীরা।
ক্যাম্পাসে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল করার কথা রয়েছে। এ ছাড়া, ছাত্রদলের তৎপরতা ঠেকাতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে টহল দেওয়ার কথা রয়েছে তাদের।
এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, ‘ছাত্রদল ও বহিরাগতরা যেন ক্যাম্পাসে মিছিল-মিটিং বা কোনো অপতৎপরতা চালাতে না পারে সে ব্যাপারে সতর্ক আছে ছাত্রলীগ।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫