স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের মাধ্যমে হাজী কামাল চৌধুরীকে সভাপতি ও মোঃ নজরুল ইসলাম আজহারকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির গঠন করা হয়েছে। এছাড়াও গাজীপুর শহর আওয়ামীলীগের সভাপতি ও গাজীপুর আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়াকে সংগঠনের প্রধান উপদেষ্টা, কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোঃ করিমকে উপদেষ্টা হিসেবে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
সংগঠনের অন্যান্য কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু জাফর (প্রধান সম্পাদক- দৈনিক গণতদন্ত), সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম (ব্যবস্থাপনা সম্পাদক-সাপ্তাহিক বাংলাভূমি), সহ-সভাপতি বেলায়েত হোসেন শামীম (স্টাফ রিপোর্টার- পাক্ষিক সচিত্র পত্রিকা), যুগ্ম সম্পাদক শেখ সফিউদ্দিন জিন্নাহ (স্টাফ রিপোর্টার- বাংলাদেশ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক আঃ হান্নান মোল্লা (চিফ রিপোর্টার- পাক্ষিক বঙ্গবাজার), দপ্তর সম্পাদক জাহিদ হাসান জিহাদ (স্টাফ রিপোর্টার- সাপ্তাহিক বাংলাভূমি), কোষাধ্যক্ষ মাহাবুবুল আলম (জেলা প্রতিনিধি- দৈনিক সরেজমিন), নির্বাহী সদস্য যথাক্রমে সঞ্জিব কুমার দাস (কাপাসিয়া প্রতিনিধি- দৈনিক সমকাল), বীরমুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন সরকার (ব্যবস্থাপনা সম্পাদক- বাংলাভূমি২৪.কম) ও মোঃ মাহাবুব আলম (শ্রীপুর প্রতিনিধি-দৈনিক ভোরের সময়)। উক্ত কমিটির মেয়াদকাল থাকবে আগামী দু’বছর।
গত ২৮ ডিসেম্বর বিকাল ৪টায় শহরের শিববাড়িস্থ গ্রিনগার্ডেনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সভাপতি হাজী কামাল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর শহর আওয়ামীলীগের সভাপতি ও গাজীপুর আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম অভি। সাংবাদিক অধ্যাপক শামসুল হুদা লিটনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ নজরুল ইসলাম আজহার, বীরমুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন সরকার, বেলায়েত হোসেন শামীম প্রমুখ।
গাজীপুর রিপোর্টার্স ফোরামের কমিটি গঠন ॥ হাজী কামাল সভাপতি ও মোঃ নজরুল ইসলাম আজহার সম্পাদক নির্বাচিত
আপডেট :December 29, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
