বিনোদন ডেস্ক ॥ গত নভেম্বর মাসে মুম্বাইয়ের কার্টার রোডে এক বাড়িতে ওঠার পর থেকে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। এবার শোনা যাচ্ছে, বিয়ে নিয়ে ক্যাটরিনার মায়ের সঙ্গে আলাপ-আলোচনার জন্য লন্ডন গেছেন রণবীর। তিনি সেখানে ক্যাটরিনাকে আজীবনের সঙ্গী হিসেবে চাইবেন তার মায়ের কাছে। এর পরপরই নিউইয়র্কে বাগদান পর্ব সারবেন রণবীর-ক্যাটরিনা। আর রণবীর অভিনীত ‘বোম্বে ভেলভেট’ ছবিটি মুক্তির পর গাঁটছড়া বাঁধবেন বলিউডের আলোচিত এ তারকা-যুগল। মুম্বাইয়ের কৃষ্ণরাজ বাংলোবাড়িতে ঘটা করে এবারের বড়দিন উদযাপন করেন রণবীর। সেখানে ক্যাটরিনার থাকার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে বড়দিন উদযাপনের জন্য লন্ডন উড়াল দেন ক্যাট। বড়দিন উদযাপন শেষে রণবীরও উড়াল দেন লন্ডনে। সেখানকার হিথ্রো বিমানবন্দরে নামার পর অটোগ্রাফ নেওয়ার পাশাপাশি তাকে ক্যামেরাবন্দী করেন তার কয়েকজন ভক্ত। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। নতুন বছরকে বরণ করে নিতে লন্ডন থেকে নিউইয়র্ক যাবেন রণবীর। তার সঙ্গে ক্যাটরিনাও থাকবেন। নতুন বছরে নিউইয়র্কে প্রিয়তমার অনামিকায় বাগদানের আংটি পরিয়ে দেওয়ার পরিকল্পনাও করেছেন রণবীর।
নতুন বছরে ক্যাটরিনার আংটি বদল!
আপডেট :December 30, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
