Skip to content

দাপুটে জয় পেল লিভারপুল

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: বছরের শেষ ম্যাচটা স্মরণীয় করে রাখলো লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটিকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে অল রেডসরা। এ নিয়ে সর্বশেষ তিন ম্যাচে অপরাজিত থেকে নতুন বছর শুরু করবে লিভারপুল।

ঘরের মাঠ অ্যানফিল্ডে সোয়ানসির বিপক্ষে লিভারপুলের নিয়মিত অধিনায়ক স্টিভেন জেরার্ড খেলেননি। প্রথমার্ধের শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল উপহার দেয় ব্রেন্ডন রজার্সের শিষ্যরা। ৩৩ মিনিটের সময় জরডান হেন্ডারসনের অ্যাসিস্ট থেকে স্বাগতিকদের লিড এনে দেন ডিফেন্ডার আলবার্তো। এক গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে অল রেডসরা।

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে সোয়ানসি গোলকিপার লুকাস ফ্যাবিয়ান্সকির ভুলে লিড দ্বিগুন করে লিভারপুল। বল ক্লিয়ার করার জন্য বাঁম পায়ে শট নিলে ডি-বক্সের মধ্যে থাকা অ্যাডাম লাল্লানার গায়ে লেগে বল জালে জড়ায়। ফলে ২-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। অবশ্য এর এক মিনিট পরেই সোয়ানসির হয়ে একমাত্র গোলটি করেন গিলফি সিগারশন।

লিভারপুলের হয়ে নিজের দ্বিতীয় গোল করে দলকে আরো এগিয়ে দেন লাল্লানা। ৬১ মিনিটের সময় ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার ফিলিপ্পে কুতিনহোর অ্যাসিস্ট থেকে তিনি গোলটি করেন। এর আট মিনিট পরেই সোয়ানসি মিডফিল্ডার জোনজো শিলভির আত্মঘাতি গোলে নিজেদের চার গোল পূর্ণ করে লিভারপুল। এরপর আর কোনো গোল না হওয়ায় ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রজার্সের শিষ্যরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫