Skip to content

হরতালে প্রভাব ফেলেনি রাজধানীতে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতের ডাকা দ্বিতীয় দিনের হরতাল চলছে।
তবে হরতালে সাড়া না দেয়নি তিলোত্তমাবাসী। অন্যান্য দিনের মতোই গন্তব্য স্থলে ছুটছেন সাধারণ মানুষ। গণপরিবহণ চলছে স্বাভাবিকভাবে।
রাজধানীর আজিমপুর, নিউমার্কেট, ফার্মগেট, কারওয়ানবাজার, শ্যামলী, বাংলামটর, শাহবাগ, গাবতলী, মিরপুর এলাকায় হরতাল সমর্থনে কোনো পিকেটিং দেখা যায়নি।
আজিমপুর এলাকা থেকে রিকশা চালক ফজলু মোল্লা বলেন, হরতাল ডেকে সাধারণ মানুষের সঙ্গে এটা তামাশা ছাড়া কিছু না। কারণ একদিন বসে থাকলে আমাদের মতো মানুষ কী খেয়ে বেঁচে থাকবে।
তিনি আরো বলেন, দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের কথা ভেবে সকল দলের হরতালের মতো রাজনীতি বন্ধ করা প্রয়োজন।
গাড়ি চালক নয়ন মিরপুর এলাকা থেকে বলেন, হরতাল মানলে তো পেটের খাবার জুটবো না। তাই রাস্তায় এসেছি গাড়ি চালানোর জন্য। রাজনীতিবিদরা আমাদের মতো মানুষের কথা ভাবে না। তাই আমরাও তাদের কথায় ঘরে বসে থাকতে পারি না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫