বাংলাভূমি২৪ ডেস্ক ॥
গাজীপুর: খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ অবস্থা থেকে মুক্তির দাবিতে মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলা শাখা।
সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়।
মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ের চারিদিক প্রদক্ষিণ শেষে আইনজীবী ভবনের নীচে সমাবেশে রুপ নেয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট সুলতান উদ্দিন, ড. সহিদউজ্জামান, মোস্তাফ কামাল, মিলন উদ্দিন ভূঁইয়া, শাহজাহান সাজু, কামরুল হাসান সাকিল, নুরুল কবীর
শরীফ, কামাল খান, আবু তাহের, মাহমুদুল আলম প্রমুখ।
কর্মসূচি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান। বাংলানিউজটোয়েন্টিফোর.কম
