Skip to content

রাজধানীর যান চলাচল স্বাভাবিক

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার সকালে রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, গাবতলী, শ্যামলী, ধানমন্ডিসহ বেশ কিছু এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই নগরীর সড়কে বিপুলসংখ্যক যানবাহন চলাচল করছে। স্বাভাবিক দিনের মতোই যাত্রীরা লাইনে দাঁড়িয়ে বাসে উঠছেন। রাজধানীর মিরপুর ১০ নম্বরে এবং ফার্মগেটে যানজটও দেখা গেছে। যদিও অন্যান্য দিনের তুলনায় তার ব্যাপ্তি কম ছিল।
মতিঝিলগামী এক যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, বাস নাও পেতে পারেন, এই ভেবে তিনি সকালে তাড়াতাড়ি উঠেছেন। কিন্তু রাস্তায় এসে দেখেন পর্যাপ্তসংখ্যক বাস চলাচল করছে। যাতায়াতের কোনো রকম সমস্যাই হচ্ছে না।
উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ঘোষিত ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবসে’ পূর্বনির্ধারিত জনসভা ও কালো পতাকা মিছিল করতে না দেওয়ায় গত সোমবার ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টানা অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫