বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বিএনপিকে মিডিয়া বাঁচিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে বৃহস্পতিবার সকালে বিএনপির অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচি চলাকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, এক সপ্তাহ আপনারা (গণমাধ্যমকর্মী) বিএনপির সংবাদ দেবেন না, আমাদের সংবাদও দেবেন না। দেখেন, জনগণ কোন দিকে যায়। এদের (বিএনপি) আর পাওয়া যাবে না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশে মায়া বলেন, আপনার কর্মসূচির দামও নাই, প্রভাবও নাই। জনগণকে নাটকের মাধ্যমে বিভ্রান্ত করবে না। অবরোধ দিয়ে দেশের সাধারণ মানুষকে আর কষ্ট দেবেন না।
মায়া বলেন, বিশ্ব ইজতেমা যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে না পারে সেজন্যই খালেদা জিয়া অবরোধ চালিয়ে যাচ্ছেন। এতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এই পাপের প্রায়শ্চিত্ত খালেদাকে করতেই হবে। অবরোধে যারা গাড়ি পোড়াচ্ছে তারা তারেক রহমানের বেতনভুক্ত সন্ত্রাসী দাবি করে মায়া বলেন, যারা গাড়ি পোড়াচ্ছে তারা তারেক রহমানের বেতনভুক্ত সন্ত্রাসী।
এদের কোনো ভালো কাজে দেখা যায় না। এরা শুধু গাড়ি পোড়ায়। এরা হাওয়া ভবনের সন্ত্রাসী। খালেদা জিয়াকে মানুষ এখন আর সম্মান করে না মন্তব্য করে মায়া বলেন, খালেদা জিয়াকে এখন আর মানুষ সম্মান করে না। তাকে এখন মানুষ মানুষখেকো মনে করেন। এ সময় দেশবাসীকে অবরোধ প্রত্যাখান করার জন্য ধন্যবাদ জানান মায়া।
এদিকে, অবরোধ প্রতিরোধে বঙ্গবন্ধু এভিনিউয়ে সকাল থেকেই অবস্থান করছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
বিএনপিকে মিডিয়া বাঁচিয়ে রেখেছে: মায়া
আপডেট :January 8, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
