Skip to content

লাস ভেগাসে নতুন প্রযুক্তি পণ্যের মেলা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : লাস ভেগাসের কনজিউমার ইলেক্ট্রনিক্স শো বা সিইএস-এ প্রদর্শিত হচ্ছে কিছু উদ্ভট এবং চমকপ্রদ প্রযুক্তি পণ্য। এসব পণ্য নতুন বছরে প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়তে পারে। চলুন দেখে নেয়া যাক সেগুলো।
স্কেটওয়াকিং ডিভাইস
যাঁরা হেঁটে অন্যদের পেছনে ফেলতে চান, তাঁদের জন্য এই ডিভাইস। জুতার নীচে এটি পরে নিয়ে নিশ্চিন্তে স্কেটওয়াক করা যায়। সুবিধা হচ্ছে এটি ব্যালেন্সও রক্ষা করতে পারে। তাই বিশেষ ঝুঁকি নেই।
শূন্যে ভাসা স্পিকার
ঠিক কি কারণে আপনি এমন স্পিকার কিনবেন বলা কঠিন। তবে দেখতে কিন্তু এক্সেস সিই এয়ারটু-র এই ভাসমান স্পিকারগুলো দারুণ।
৩৬০ ডিগ্রি ক্যামেরা
জিরোপ্যাক ৩৬০ ক্যামেরাটি একটি পূর্ণাঙ্গ এইচডি ক্যামেরা। এতে রয়েছে তিনটি ১৮৫ ডিগ্রি ফিস আই ল্যান্স। ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে এটি লাইভ ভিডিও এবং ছবি সম্প্রচারেও সক্ষম। এই ক্যামেরা সবাইকেই গোয়েন্দাতে পরিণত করতে পারে।
সবুজ উৎপাদনের বাক্স
এটি একটি এক্সওয়াইজেডপ্রিন্টিং গ্রিন বক্স। এতে জৈব লেটুস শাক উৎপাদন করা যায় মাত্র তিন সপ্তাহের মধ্যে।
পরিধানযোগ্য ফিটনেস ট্র্যাকার
কতক্ষণ ঘুমাচ্ছেন, হৃকম্পনের কী অবস্থা থেকে শুরু করে শরীরের ওজন কতটা কমাতে হবে – সবই ঠিকঠাক হিসেবে করে রাখবে এই যন্ত্রটি। দেখতে ফ্যাশন দুরস্ত। তাই পরতে খুব একটা সমস্যা হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বিস্কুট এবং কেক সাজানোর যন্ত্র
এক্সওয়াইজেডপ্রিন্টিংয়ের এই থ্রিডি প্রিন্টারটি একটুকরো রুটির উপর চকলেট কুকি ডিজাইন করছে। এটির ব্যবহারকারী যে কোনো ডিজাইন প্রিন্টারটিতে সেট করে দিতে পারেন। এরপর সেরকম চকলেটের ডিজাইন প্রিন্ট হবে।
অত্যন্ত জরুরি!
ইন্টারনেট সংযোগ এবং ডিজিটাল ডিসপ্লেসমৃদ্ধ ৩৬ ইঞ্চি সাইজের এই চুলার দাম ৮,৯৯৯ মার্কিন ডলার। এটির এত দাম কেন? তা অবশ্য জানা যায়নি। তবে নতুন প্রযুক্তি যেহেতু রয়েছে, ফলে কিছু সুবিধা হয়ত পাওয়া যাবে।
বন্ধুহীন স্নোবোর্ডারদের জন্য
যেসব স্নোবোর্ডারদের বন্ধু নেই, তাদের জন্য এটি। এই বোর্ডের সঙ্গে স্মার্টফোনের একটি অ্যাপ জুড়ে বোর্ডার তার গতিবিধি পর্যবেক্ষণ করতে পারেন। এভাবে পরবর্তীতে তিনি তার ভুলত্রুটিগুলো শনাক্ত এবং শোধরাতেও পারবেন।
লাস ভেগাসে সিইএস ২০১৫
পৃথিবীর সবচেয়ে বড় ইলেক্ট্রনিক্স কনজিউমার শো সিইএস ২০১৫ অনুষ্ঠিত হয়েছে জানুয়ারির ৬ থেকে ৯ তারিখ অবধি। প্রযুক্তি দুনিয়া কোন পথে আগাচ্ছে তার পরিষ্কার একটি ধারণা পাওয়া যায় এই শো থেকে।
সূত্র: ডয়েচে ভেলে

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫