Skip to content

প্রয়োজনে রুবেলের বিকল্প যাবে

স্পোর্টস ডেস্ক ॥ চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির করা মামলায় জাতীয় দলের পেসার রুবেল হোসেন কারাগারে যাওয়ায় বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে এই পেসারের। এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, রুবেল যদি দলের সঙ্গে যেতে না পারে তাহলে তার বিকল্প ভাবতেই হবে। এটা নীতি নির্ধারকদের সঙ্গে বসে ঠিক করা হবে।

তবে রুবেলের বিষয়টি আদালতে থাকায় এ নিয়ে বিস্তারিত মন্তব্য করা থেকে বিরত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী। তিনি বলেন, ‘বিষয়টি স্পর্শকাতর, এখনই কোন সিদ্ধান্তে আসা ঠিক হবে না। ২৪ জানুয়ারি বাংলাদেশ দল অস্ট্রেলিয়া যাবে, এখনও কিছু সময় আছে, দেখা যাক কি হয়।

তাহলে রুবেলের বিকল্প কে হবে, এই প্রশ্নের জবাবে নিজাম উদ্দিনন চৌধুরী সুজন বলেন, ‘রুবেলের বিকল্প আছে, সফিউল একজন পেসার। তাকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে, দেখা যাক কি হয়।’

নিজামউদ্দিন চৌধুরীর শেষ কথার রেশ ধরে বলা যায় সফিউল অস্ট্রেলিয়ার যাওয়ার জন্যে প্রস্তুতি নিতেই পারেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫