Skip to content

দুই বাংলায় একইদিনে মাহি

বিনোদন ডেস্ক ॥ রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের দেশে অনেক প্রযোজকরা ছবি মুক্তির তারিখ পিছিয়ে দিচ্ছেন। তবে মাহির নতুন ছবি ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ দুই বাংলায় একই দিনে মুক্তি পাচ্ছে। ১৬ ফেব্রুয়ারি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

ভারতের এসকে মুভিজ এবং বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এ ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন ভারতের অশোক পাতি এবং বাংলাদেশের আব্দুল আজিজ।

এছাড়া ১৩ ফেব্রুয়ারি বিকেল ৫টায় রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে ছবিটির প্রিমিয়ার শো দেখানো হবে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে ছবি মুক্তি দেয়া নিয়ে আব্দুল আজিজ বলেন, ‘ঝুঁকি তো থাকছেই। তবে আমার কাছে বিষয়টি ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছে না। নানা দিক থেকে বিচার বিবেচনা করেই ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। আশা করছি, ছবিটি দর্শকরা গ্রহণ করবে।’

ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের মাহিয়া মাহি এবং ভারতের অঙ্কুশ। আর এ ছবির মাধ্যমেই প্রথমবার দেশের বাইরে ছবি মুক্তি পাচ্ছে মাহির। এরইমধ্যে ছবিটির ট্রেলার এবং গান দুই বাংলার টিভি চ্যানেলে প্রচার হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫