Skip to content

আদালতের গেট ভাঙলেন আওয়ামীপন্থী আইনজীবীরা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সভাপতির রুমের সামনে দিয়ে আদালতে প্রবেশের গেট ভাঙলেন আওয়ামীপন্থী আইনজীবীরা।
প্রধান বিচারপতিকে বিদায়ি সংবর্ধনা দিয়ে বার ভবনে ফেরার সময় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গেটটি তালাবদ্ধ দেখতে পেয়ে উত্তেজিত আইনজীবীরা ভেঙে ফেলেন।
এ সময় সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, আবদুল মতিন খসরু, শ ম রেজাউল করিম, নুরুল ইসলাম সুজন, রবিউল আলম বুদু, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকিরসহ বেশ কয়েকজন আওয়ামীপন্থী আইনজীবী উপস্থিত ছিলেন।
গেট তালাবদ্ধ দেখতে পেয়ে আইনজীবীরা তালা খোলার জন্য চিৎকার চেঁচামেচি করতে থাকেন। বার সমিতির তত্তাবধায়ক নিমেষ দাসকে চাবি নিয়ে আসার জন্য তাগিদ দিতে থাকেন। কিন্তু কেউ এগিয়ে আসেননি। পরে আওয়ামীপন্থী কয়েকজন আইনজীবী হাতুড়ি দিয়ে তালা ভাঙার চেষ্টা করেন।
কিন্তু প্রায় দশ মিনিট চেষ্টা করে তালা ভাঙতে ব্যর্থ হয়ে কলাপসিবল গেট ধরে টানাটানি শুরু করে। এক পর্যায়ে গেটটি ভেঙে যায়।
এ বিষয়ে জানতে চাইলে বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সমিতির গেটে তালা কে মেরেছে তা আমরা জানি না। তবে যারা গেট ভেঙেছে তারা যদি সমিতির সদস্য হন, তাহলে তদন্তপূর্বক চিহ্নিত করে সদস্য পদ বাতিলসহ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামীপন্থী আইনজীবী বারের সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম বলেন, ‘আমরা প্রধান বিচারপতিকে বিদায়ী সংবর্ধনা দিয়ে ফেরার পথে গেটটি তালাবদ্ধ দেখতে পাই। বারের কর্মচারী-কর্মকর্তাদের নিকট তালার বিষয়ে জিজ্ঞাসা করলে তারা কোনো সদুত্তোর দিতে পারেনি। তখন আইনজীবীরা তালা ভাঙতে চেষ্টা করে। এক সময় গেটটি ভেঙে যায়।’ বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫