Skip to content

এবার শ্রীপুরে গর্তে শ্রমিক, উদ্ধার চেষ্টায় ফায়ার সার্ভিস

শ্রীপুর প্রতিনিধি ॥ গাজীপুর জেলার শ্রীপুরে টিউবওয়েল স্থাপনের জন্য করা ২০ ফুট গর্তে পড়ে গেছেন সাইদুর রহমান (২৮) নামে এক শ্রমিক। তাকে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার মাওনার একটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত সাইদুরকে উদ্ধার করা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলে মাওনা গ্রামের জনৈক আব্দুল জলিলের বাড়িতে টিউবওয়েল স্থানের জন্য গর্ত করার কাজ চলছিল। ৫টার দিকে টিউবওয়েল স্থাপনের শ্রমিক সাইদুর কাজ করতে গিয়ে হঠাৎ গর্তে পড়ে যান।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে গর্তে পড়ে যাওয়া সাইদুরকে উদ্ধারে তৎপরতা শুরু করে।

উদ্ধার অভিযানের টিম লিডার শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ পরিদর্শক তাসারফ হোসেন জানান, ওই শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে। তবে মনে হয় লোকটি জীবিত নেই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫