Skip to content

‘আওয়ামী লীগ বিশ্বাসঘাতক দল নয়’

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
মানিকগঞ্জ : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামী লীগ বিশ্বাসঘাতক দল নয়। জাতির জনক মানুষের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন, জেল খেটেছেন। তবুও তিনি কখনো বিশ্বাসঘাতকতা করেননি। তাই আওয়ামী লীগও জাতির পিতার আদর্শে গড়া হিসেবে বিশ্বস্থ একটি দল। এই দলের প্রতিটি সদস্যই বিশ্বাসী; তারা কোনো বিশ্বাসঘাতকতা করে না।

শনিবার সন্ধ্যায় স্থানীয় বিজয় মেলা মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা এতে উপস্থিত ছিলেন।
কাউন্সিলের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫