Skip to content

রোববার রাজশাহী বিভাগের ৮ জেলায় হরতাল

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে রোববার (১৮ জানুয়ারি) সকাল ছয়টা থেকে রাজশাহী বিভাগের আট জেলায় ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ সাংবাদিকদের এ হরতাল কর্মসূচির তথ্য নিশ্চিত করেছেন।

যুবদল নেতা নিহতের ঘটনার প্রতিবাদে প্রথমে চাঁপাইনবাবগঞ্জে পরে রাজশাহীসহ পুরো বিভাগে ৩৬ ঘণ্টার হরতাল আহ্বান করা হয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে শিবগঞ্জের কানসাটে বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা মতিউর রহমান এম (৩০) নিহত হন। এসময় ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয় বলে দাবি করেছে র‌্যাব।

মতিউর রহমান এম (৩০) শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গুহিপাড়া গ্রামের উপসাত রহমান মন্টু আলীর ছেলে। তিনি শ্যামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫