Skip to content

খালেদার সঙ্গে সাক্ষাতে পুলিশের বাধা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : পুলিশের বাধায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারলেন না এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাবের) নেতারা।

শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলশান রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান সংগঠনটির নেতারা।
এসময় উপস্থিত সাংবাদিকদের সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, ‘আমরা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলাম। কিন্তু পুলিশী বাধার কারণে আমরা বেগম জিয়ার সঙ্গে দেখা করতে পারলাম না। তবে বেগম খালেদা জিয়া ঘোষিত অবরোধ কর্মসূচিতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আর আন্দোলন সফল আমাদের সমর্থনন থাকবে।’
তিনি ২০ দলীয় জোট ঘোষিত আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
এসময় সংগঠনের আহ্বায়ক আনোয়ার-উন-নবী মজুমদার , শেষে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. শাহানাজ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫