Skip to content

গাজীপুরে পিকআপ ভ্যানে আগুন

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর মহানগরের লক্ষ্মীপুরা এলাকায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের পাশে ঢাকা-গাজীপুর সড়কে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা।

বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এদিকে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ জামায়াত বিএনপির তিন কর্মীকে আটক করেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে লক্ষ্মীপুরা ঢাকা- গাজীপুর সড়কে একটি পিকআপ ভ্যানে অবরোধ সমর্থকরা পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই পিকআপের চালক ও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। আগুনে পিকআপের সামনের অংশ সমান্য ক্ষতিগ্রস্থ হয়েছে।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, নাশকতার সৃষ্টি করতে পারে এমন অভিযোগে পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে টঙ্গী থানা এলাকা থেকে তিনজন জামায়াত-বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫