Skip to content

নীল ভালোবাসায় এ্যানি

বিনোদন ডেস্ক ॥ ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন মডেল-উপস্থাপিকা-অভিনেত্রী এ্যানি খান। আসছে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে তার এই দ্বিতীয় চলচ্চিত্রের শুটিং। নীল ভালোবাসা শিরোনামে ছবিটি পরিচালনা করছেন সাজ্জাদুল রহমান বাদল। ছবিতে এ্যানির বিপরীতে রয়েছেন সাব্বির। এ প্রসঙ্গে এ্যানি খান বললেন,আপাতত চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকতে চাই। আর এই চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য দুই মাস হল ডায়েট কন্ট্রোল করেছি। আশা করছি চলচ্চিত্রে দর্শক আমাকে ভিন্নরুপে দেখতে পাবেন। উল্লেখ্য, সৈয়দ নাবিল আশরাফ পরিচালিত ভালবাসার রংধনু ছবিটির মাধ্যমে চলচ্চিত্রের খাতায় নাম লেখান তিনি। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫