Skip to content

আজ ঢাকা ও খুলনায় হরতাল চলছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ও বৃহস্পতিবার ঢাকা ও খুলনা বিভাগের জেলাসমূহে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এই হরতাল কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এই দুই বিভাগের জেলাসমূহে যৌথ বাহিনীর অভিযানে ছাত্রদলসহ বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গুম-খুন-হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এই হরতাল আহবান করা হয়েছে বলে তিনি জানান।
রিজভী বলেন, ‘যৌথ বাহিনী সারাদেশে অভিযানের নামে ছাত্রদল নেতা-কর্মীদের ওপর নির্মম অত্যাচার-নির্যাতন চালাচ্ছে।গত কয়েকদিন ছাত্রদলের কয়েকজনকে হত্যা করা হয়েছে।আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।’
টানা অবরোধ কর্মসূচির পাশাপাশি এই হরতাল চলবে বলে উল্লেখ করেন রিজভী।
রিজভী এই দুই বিভাগের নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহবান জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫