স্টাফ রিপোর্টার ॥ ছাত্রদলের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বেলা বড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহনের সংখ্যাও।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর জাতীয় প্রেসক্লাব, শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।
নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।
কারওয়ানবাজার এলাকায় কর্তব্যরত একাধিক পুলিশ সদস্য জানান, সকাল থেকে নাশকতার তেমন কোনো ঘটনা ঘটেনি। নিরাপত্তা জোরদারে পুলিশ সতর্ক রয়েছে।
