Skip to content

হরতাল-অবরোধে সঙ্কটে পরিবহন খাত

স্টাফ রিপোর্টার ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘হরতাল-অবরোধে সারাদেশের পরিবহন সেক্টর সঙ্কটে আছে। এ সেক্টরকে নিরাপত্তা দিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে সকল ধরনের সহযোগিতা দেয়া হবে।’

মন্ত্রী বলেন, ‘অবরোধ পরিস্থিতিতে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে। তারপরও আমরা কাজ করে যাচ্ছি। পদ্মা সেতু, মেট্টোরেলসহ মেঘা প্রকল্পগুলোর কাজে বাধা দিয়ে কিছু করতে পারবে না।’ এসব মেঘা প্রকল্পগুলোর কাজের মালামাল বহনের সকল ধরনের নিরাপত্তা দেয়ার কথা জানান মন্ত্রী।

বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের বিফ্রিংকালে মন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘হরতাল-অবরোধের মতো এই নিষ্ঠুর রাজনীতি জনগণ পচ্ছন্দ করে না। তবে নাশকতা করতে বেশী লোক লাগে না।’

গত ১৫ দিনের নাশকতায় পরিবহন সেক্টরে ক্ষতির কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এ পর্যন্ত ৫ শতাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুড়িয়ে দেয়া হয়েছে ২ শতাধিক বিভিন্ন ধরনের পরিবহন। নিষ্ঠুর রাজনীতিতে ড্রাইভার, সুপারভাইজারসহ ৭ জন নির্মমভাবে আগুনে পুড়ে প্রাণ দিয়েছে। আমরা পরিবহন সেক্টর নিয়ে সমস্যায় আছি।’

মন্ত্রী বলেন, ‘মালিকরা গাড়ি চালাতে চায়। তাই তাদের নিরাপত্তা দেয়া হবে। জনগণের যানমালের নিরাপত্তা দেয়াও আমাদের দায়িত্ব। হরতাল-অবরোধের মধ্যে আমাদের দুটি ধর্মীয় বিশ্ব ইজতেমা সম্পন্ন হয়েছে। সামনে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন। তাদের দেখারও দায়িত্ব আমাদেরই।’

এসময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিক; সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল; কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতু বাস্তবায়ন প্রকল্প পরিচালক প্রকৌশলী ছাইদুল হকসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫