Skip to content

ক্যাম্পাসেই জবির বাসে আগুন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষকদের পরিবহন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বেলা পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। সহকারী প্রক্টর কাজী মোহাম্মদ নাসির উদ্দিন ঘটনা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয় থেকে মিরপুর রোডে চলাচলকারী শিক্ষক পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ০০৪৯) আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে আগুন লাগানোর পর পরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-কর্মচারীরা তা নিভিয়ে ফেলে।

এ ব্যাপারে জবি পরিবহন পুলের প্রশাসক ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, ‘পার্কিং করা একটি শিক্ষক পরিবহন বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন নেভানো হলেও বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫