Skip to content

শিবিরের ঝটিকা মিছিল-ককটেল

স্টাফ রিপোর্টার ॥ অবরোধ ও হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ করেছে ২০ দলের নেতা-কর্মীরা। তবে রাজধানীর জন-জীবন অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।

ছাত্রদলের ডাকা ৩৬ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে শাহজাদপুরে একটি ঝটিকা মিছিল করে শিবির। তবে কোনো ছাত্রদল নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি।

ঝটিকা মিছিল থেকে কমপক্ষে ১০টি ককটেল বিস্ফোরণ করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে পালিয়ে যায় শিবির-কর্মীরা।

ঢাকা মহানগর পুলিশের গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) এ বি হাবিব জানান, শিবিরের নেতা-কর্মীরা আকস্মিকভাবে একটি ঝটিকা মিছিল বের করে। এসময় ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে তারা।

তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

প্রায় একই সময় ওই এলাকার পৃথক ঝটিকা মিছিল করেছে শিবিরকর্মীরা।

এদিকে হরতাল-অবরোধে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালেয়ের পরিস্থিতি অন্যান্য দিনের মতোই।

কার্যালয়ের সামনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত কোনো পাহারা নেই। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীদের ভিড় ছিল লক্ষ্যণীয়।

বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দলের কোনো নেতাকে সেখানে যেতে দেখা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫