Skip to content

‘বন্দুকযুদ্ধে’ জিসান বাহিনীর প্রধান নিহত

জেলা প্রতিনিধি, কুমিল্লা ও লক্ষ্মীপুর ॥ কুমিল্লার জেলার দাউদকান্দিতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী জিসান নিহত হয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত জিসান লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের মৃত মাওলানা আবু বক্করের ছেলে।

লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর প্রধান সোলেমান উদ্দিন জিসান ও তার বাহিনীর সঙ্গে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়া বাইপাস সড়কের দৌলতপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে জিসান মারা যায়।

স্থানীয়রা জানায়, গত রাত তিনটার দিকে র‌্যাব-১১ চন্দ্রগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এরপর কুমিল্লার দাউদকান্দিতে ভোরে তার লাশ পাওয়া যায়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া র‌্যাবের হাতে জিসানের নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে জিসানে নিহত হওয়ার ব্যাপারে র‌্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর একাধিক কর্মকর্তার নম্বরে ফোন দিয়ে কাউকে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে উপেজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহসিন হত্যা, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ ও চারটি খুনসহ মোট ১০টি মামলা রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫