Skip to content

সবচেয়ে বিপজ্জনক যৌন পজিশন ‘কাউগার্ল’

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: অনেকের কাছেই যৌনতার সময় ‘ওম্যান অন টপ’ বেশ মোহনীয় বিষয় বলে মনে হতে পারে। কিন্তু এটি মোটেও নিরাপদ নয়। যৌনতার সময় কোন অবস্থান মানুষের আঘাত পাওয়ার সম্ভাবনা বাড়ে এমন এক গবেষণায় দেখা গেছে, নারীর উপরে অবস্থানই সবচেয়ে বিপজ্জনক। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টেলিগ্রাফ।

যৌনতায় সবচেয়ে বিপজ্জনক অবস্থান হলো ‘কাউগার্ল’ নামে পরিচিত একটি পজিশন। এ পজিশনে নারী উপরে থাকে। গবেষকরা জানাচ্ছেন, ‘কাউগার্ল’ পজিশনে যৌনতার সময় আঘাত পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এ অবস্থানে যৌনতায় হাড় ভাঙার সম্ভাবনাও সবচেয়ে বেশি থাকে।
যৌনতার সময় যেসব আঘাত পাওয়ার ঘটনা ঘটে সেগুলো এ গবেষণায় তালিকাবদ্ধ করা হয়। গত ১৩ বছরের পরিসংখ্যান এতে বিবেচনা করা হয়।গবেষণায় দেখা যায়, সবচেয়ে বেশি আঘাতের ঘটনা ঘটে কাউগার্ল পজিশনে। এ অবস্থানে প্রায় অর্ধেক আঘাত পাওয়ার ঘটনা ঘটে। এর পরের অবস্থান রয়েছে বহুল প্রচলিত ‘ম্যান অন টপ’ অবস্থান। এ অবস্থায় যৌনতায় ২১ ভাগ আঘাত পাওয়ার ঘটনা ঘটে।
যৌনতায় আঘাত পাওয়াদের গড় বয়স ৩৪ বছর। প্রাথমিকভাবে এ সমস্যায় পতিত ব্যক্তিরা হাড় ভাঙার মতো শব্দ ও যন্ত্রণার কথা জানান। এরপর সাধারণত ছয় ঘণ্টা অপেক্ষা করেও যদি অবস্থার উন্নতি না হয় তখন তারা চিকিৎসকের দ্বারস্থ হন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫