Skip to content

সৌদি বাদশার মৃত্যু সংবাদে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: সৌদি আরবের বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজ’এর মৃত্যু সংবাদ প্রচারিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।

মার্কিন বাজারে ব্যারেল পিছু জ্বালানি তেলের দাম ৮৮ সেন্ট বা ১.৯ শতাংশ বেড়ে ৪৭.১৯ ডলারে ঠেকেছে। এদিকে, ব্রেন্টকে আন্তর্জাতিক জ্বালানি তেলের মাপকাঠি হিসেবে ধরা হয় এবং এখানেও দাম ২.১ শতাংশ বেড়ে ৪৯.৫৮ ডলারে উঠেছে।
অবশ্য, তেলের বাজারের প্রবণতায় আগামী কয়েক মাসে বড় ধরণের পরিবর্তন আসবে না বলে মনে করা হচ্ছে। সৌদি রাজার মৃত্যু সংবাদে পণ্যের বাজার হয়ত একটি ধাক্কা খেয়েছে এবং তারই প্রতিক্রিয়ায় তেলের দাম খানিকটা বেড়েছে এটি দ্রুতই ঠিক হয়ে যাবে। এনার্জি পলিসি রিসার্চ ফাউন্ডেশনের তেল বিষয়ক প্রবীণ উপদেষ্টা ল্যারি গোল্ডস্টেইন এ মন্তব্য করেছেন।
গত জুন থেকে তেলের দাম প্রায় ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। গত কয়েক মাস ধরে দুর্বল চাহিদা এবং অব্যাহত অতিরিক্ত সরবরাহকে তেলের মূল্য পতনের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবসহ কয়েকটি দেশের অতিরিক্ত সরবরাহের কারণে তেলের দাম কমছে। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫