Skip to content

সেলফিস

বিনোদন ডেস্ক ॥ নিজের সেলফি শেয়ারের বেলায় কোনো কার্পণ্য দেখান না মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব কিম কারদাশিয়ান। এবার নিজের সেরা সেলফিগুলো নিয়ে খোদ একটি বই বাজারে নিয়ে এলেন তিনি। এ খবর দিয়েছে ইটি অনলাইন।

তিনি এ বইয়ের নাম দিয়েছেন ‘সেলফিস’। অবশ্য, গত বছরই এ বই বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কিম। নিজের বইয়ে স্বামী কেনি ওয়েস্টকে ধন্যবাদ জানিয়েছেন অনুপ্রেরণা দিয়ে যাওয়ার জন্য। বইয়ের ডিজাইন ও ধারণার জন্য কেনি তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
যদিও, নিজের ইন্সটাগ্রামে শ’ শ’ সেলফি ভক্তের জন্য উন্মুক্ত করে রেখেছেন তিনি। তবে ১৯.৯৯ ডলারের নতুন বইটিতে যেসব সেলফি রয়েছে, সেগুলো আগে কোথাও প্রকাশিত হয়নি। তিনি এ বইয়ের একটি সিরিজ রচনার পরিকল্পনা করছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫