Skip to content

শনিবার শিবিরের হরতাল

জেলা প্রতিনিধি, বরিশাল-নোয়াখালী ॥ শহর শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রচার সম্পাদকসহ ৫ নেতাকে আটকের প্রতিবাদে শনিবার নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রশিবির।

শুক্রবার দুপুর ১২টার দিকে শিবিরের উত্তর জেলা সভাপতি মো. মায়াজ নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের হাউজিং এলাকার একটি মেসে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য ও নোয়াখালী শহর শিবিরের সভাপতি গিয়াস কামাল সাজু, সাধারণ সম্পাদক মাহবুবে এলাহী, প্রচার সম্পাদক আহসান উল্লাহ, কলেজ কার্যক্রম সম্পাদক মো. শামীম, ইমতিয়াজ আহম্মেদ বুলবুলকে আটক করে পুলিশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫