Skip to content

শ্রীপুরে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১২

শ্রীপুর প্রতিনিধি ॥ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজারে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ১০টায় কাওরাইদ রেলস্টেশন মাঠে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ কর্মসূচিতে স্থানীয় ছাত্রদল নেতা জুয়েলের নেতৃত্বে কাওরাইদ রেলস্টেশন সংলগ্ন ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীরা এক সভায় মিলিত হন। রাত ১০টায় সভা শেষে কার্যালয় থেকে বের হলে ছাত্রদল কর্মীদের উপর ছাত্রলীগ হামলা করে।

ছাত্রদল কর্মীরাও পাল্টা হামলা করলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে ছাত্রদলের ১০জন ও ছাত্রলীগের দুইজন
কর্মী রয়েছেন। ছাত্রদলের আহত দশজনের মধ্যে বাবু ও রুবেলের অবস্থা আশঙ্কাজনক।

শ্রীপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বলেন, এ ধরনের কোনো খবর আমাদের জানা নেই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫