Skip to content

প্রধানমন্ত্রীকে খালেদার ধন্যবাদ

স্টাফ রিপোর্টার ॥ শোক জানাতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে ফিরে গেলেন তাতে অসৌজন্যতা হয়নি বলে মনে করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সমবেদনা জানতে যাওয়া প্রধানমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান রাতে সাংবাদিকদের এ কথা বলেছেন।

মারুফ কামাল খান বলেন, বিএনপি চেয়ারপারসন মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্থ। তিনি শোকার্ত ও অসুস্থ।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শে তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। ঘুম থেকে জেগে যখন তিনি জানলেন প্রধানমন্ত্রী এসেছিলেন, তখন তিনি তাকে আসার জন্য ধন্যবাদ জানান।

প্রেস সচিব আরো বলেন, খালেদা জিয়া তাদের বলেছেন, এরপর যখনই প্রধানমন্ত্রী আসতে চাইবেন তখনই তাকে স্বাগত জানানো হবে।

মারুফ কামাল বলেন, ‘আপনারা জানেন প্রধানমন্ত্রীর স্বামী ওয়াজেদ মিয়ার মৃত্যুতে খালেদা জিয়া সমবেদনা জানাতে ছুটে গিয়েছিলেন। এটা কোনো রাজেনৈতিক বিষয় নয়।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর অফিসকে জানানো হয়েছিল, তাই এখানে প্রস্তুতি ছিল না। জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ছিলেন না। প্রধানমন্ত্রী অচমকা এসেছেন। প্রধানমন্ত্রীকে অসৌজন্য দেখানো হয়নি। যাই হোক প্রধানমন্ত্রী এসেছেন এটাই বড় কথা, তাকে ধন্যবাদ।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫