Skip to content

কারওয়ানবাজারে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের

স্টফ রিপোর্টার ॥ রাজধানীর কারওয়ানবাজারে স্টার কাবাবের সামনে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিহঙ্গ পরিবহনের একটি বাসে তিন যাত্রী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ৯টা ৩৫মিনিটে স্টার কাবাবের সামনে হঠাৎ মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ হতে থাকে। একটি পিকআপ ভ্যান থেকে বাস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসময় রাস্তার দুই পাশে প্রায় ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় বাস থেকে জানালা ভেঙে নামার সময় তিন যাত্রী আহত হন। এর কিছুক্ষণ পর পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। তবে ককটেল হামলার সময় পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫