Skip to content

কুমিল্লায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ট্রাকে আগুন দেয়ার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় তাকে হুকুমের আসামি করা হয়েছে।
সোমবার রাতে এ মামলাটি দায়ের করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০ দলের অবরোধ ও হরতাল চলাকালে রোববার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের হায়দাপুল এলাকায় ট্রাকে আগুন দেওয়ার অভিযোগে চৌদ্দগ্রাম থানার এস আই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে ১০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৪৩।
মামলায় এক নম্বর আসামি করা হয় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির শাহাবুদ্দিনকে আর খালেদা জিয়াকে করা হয়েছে ৩২ নম্বর আসামি। ৭৪ এর বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫