Skip to content

দেশের মাটিতে কোকোর লাশ

স্টাফ রিপোর্টার ॥ আরাফাত রহমান কোকোর মরদেহ হযরত শাহজালাল আন্তরজাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
মঙ্গলবার দুপুর পৌনে ১২ টায় মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান (এমএইচএমএইচ-১০২ নং ফ্লাইট) মরদেহ নিয়ে অবতরণ করে।
এর আগে সকাল সাড়ে নয়টার দিকে কোকোর লাশ বহনকারী ফ্লাইটটি যাত্রা শুরু করে।
মরদেহ নেয়ার জন্য মঙ্গলবার সকাল ১১টায় আলিফ মেডিকেলের একটি অ্যাম্বুলেন্স বিমানবন্দর এলাকায় অপেক্ষা করছিল।
একই সময় বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তকর্মীরাও (সিএসএফ) বিমানবন্দরে পৌঁছে।
বিমানবন্দরের আনুসাঙ্গিক কাজ শেষ হবার পরে লাশ গুলশান কার্যালয়ে নিয়ে আসা হবে।
পরে বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে বনানীর সামরিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫