বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: আজকের দিনটি আপনি কিভাবে কাটালেন তা দেখেই আপনার আয়ু সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। কারণ আজকের দিনটি আপনার যদি কর্মদিবস হয় আর এ সময় আপনি তেমন কোনো শারীরিক পরিশ্রম না করেন তাহলে এ বিষয়টি অনেকটা পরিষ্কার হয়ে যায়। শারীরিক পরিশ্রম ছাড়া থাকলে আপনার যেমন স্বাস্থ্য খারাপ হবে তেমন আয়ুও কমবে। এ লেখায় থাকছে সুস্থতার জন্য চার উপায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
১. হাঁটুন
হাঁটা উত্তম ব্যায়াম। আপনার যদি শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করার অভ্যাস না থাকে তাহলে প্রতিদিন কিছুদূর অন্তত হেঁটে দেখুন। এতে আপনার শরীরের যথেষ্ট উপকার হবে। প্রতিদিন যদি ২০ মিনিট করে হাঁটা যায় তাহলে অকালে মৃত্যুর সম্ভাবনা কিছুটা হলেও কমবে।
২. উঠে দাঁড়ান
আপনার কি সারাদিন বসে থাকা অভ্যাস? তাহলে এটি আপনার জীবনে সুস্থ থাকার অন্যতম ঝুঁকি। এ অভ্যাস বাদ দিন। অন্যথায় নানা রোগ-ব্যাধী আপনাকে গ্রাস করবে। সাম্প্রতিক এক গবেষণাতেও বিষয়টি প্রমাণিত হয়েছে। বসে থাকার বদলে কিছুক্ষণ পর পর হাঁটা বা দাঁড়িয়ে থাকাও এ সমস্যা কিছুটা লাঘব করতে পারে।
