Skip to content

রাজধানীতে ককটেল, আহত ৩

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পৃথক স্থানে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চকবাজারের ইসলামবাগে ককটেল বিস্ফোরণে আহতরা হলেন- আবদুল আজিজ (৫০) ও মোহাম্মদ নয়ন (১৬)। আজিজ সিটি কর্পোরেশনের পরিচ্ছণ্নতাকর্মী ও নয়ন মুদি দোকানের কর্মচারী।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
এদিকে, সকাল পৌনে ৮টায় মালিবাগ সুপার মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণে আক্তার হোসেন (৫০) নামে একজন আহত হয়েছেন। আকতার চাকরিজীবী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫