Skip to content

যাত্রাবাড়ীতে বন্দুকযুদ্ধে নিহত ২

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল কাঠেরপুল এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, র‌্যাব-১০-এর ডিএডি নাজমুল ইসলাম ওই দুই যুবককে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৪টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
নিহত যুবকদের বয়স ৩০-৩৫ বছর।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই মমিনুল ইসলাম জানান, কাঠেরপুল এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫