Skip to content

ঢাকা ১৪ দলের দখলে: কামরুল

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : ঢাকার মাঠ ১৪ দলের দখলে বলে মন্তব্য কছেন খাদ্যমন্ত্রী এডভোকেট মো. কামরুল ইসলাম।
বুধবার সাড়ে ১১ টার দিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নং গেইটের সামনে হরতাল বিরোধী আওয়ামী লীগ সমর্থক জোটের উদ্যোগে অনুষ্ঠিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপির সিনিয়র নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, “পুলিশ কারো পক্ষপাত করবে না, মাঠে আসুন, ঢাকা কার দখলে প্রমাণ হয়ে যাবে।”
খাদ্যমন্ত্রী বলেন, আপনার হরতাল ডাকেন অথচ মাঠে থাকেন না, মাঠ ১৪ দলের দখলে।
কামরুল ইসলাম বলেন, বিএনপি’র সিনিয়র নেতারা সন্ত্রস ও নাশকতাকে পছন্দ করেন না তাই তারা মাঠে থাকেন না। এবং তারা মিডিয়ার সামনেও আসেন না।
তিনি আরো বলেন, আমি আশা করি বিএনপি’র সিনিয়র নেতাদের সুবুদ্ধির উদায় হবে। তারা বিএনপি’র রাজনীতি ছেড়ে দেবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫