স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের জয়দেবপুর জংশনে বৃহস্পতিবার সকালে তুরাগ ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার আগেই জংশনের নিজস্ব ব্যবস্থায় এবং যাত্রীরা আগুন নেভায়।
আগুনে ট্রেনের দুটি সিট পুড়ে গেছে। এতে কেউ আহত হবার খবর পাওয়া যায়নি। এই ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে।
তুরাগ ট্রেনের যাত্রী সূত্রে জানা গেছে, ঢাকা-গাজীপুর রুটের তুরাগ ট্রেনটি ঢাকা থেকে সকাল সাড়ে ৬টার দিকে জয়দেবপুর জংশনে এসে থামে। যাত্রীরা ওঠবে এমন সময় ট্রেনের পেছন দিক থেকে দ্বিতীয় বগিতে আগুন দেখা যায়।
জয়দেবপুর জংশন ফাঁড়ির এসআই দাদন মিয়া জানান, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তার নাম মমিন (২৫)। সে গাজীপুর জেলা শহরের জোড়পুকুরপাড় এলাকার নূরুন্নবীর ছেলে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, জংশনে নিজস্ব ব্যবস্থায় আগুন নিভিয়ে ফেলে। আগুনে ট্রেনের দুটি সিট পুড়েছে।
গাজীপুরে ট্রেনে আগুন, আটক ১
আপডেট :February 5, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
